মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্ধেক অপারেশন রেখেই পালিয়ে যান চিকিৎসক

স্বামীকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে ভিডিও কলে রেখে নাদিয়া আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামের সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছেন। তিনি প্রায় সময়ই স্ত্রী নাদিয়া আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলতেন। শনিবার সকালে পারিবারিক কলহের একপর্যায়ে নাদিয়া আক্তার বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তিনি স্বামীর সঙ্গে ভিডিও কলে ছিলেন। ভিডিও কলে পুরো ঘটনাটি দেখতে পেয়ে স্বামী তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানান। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102