বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জুয়া খেলার মামলায় ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার হার্ডড্রাইভ নষ্ট হওয়ার আগেই যে ৫ সংকেত দেয় বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে চায় ৪৭.৬ শতাংশ ভোটার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার প্রধান হিসেবে তারেক রহমানকে চায় ৪৭.৬ শতাংশ ভোটার। এছাড়া ৫২.৮০ শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দেবে বলে এক জরিপে জানিয়েছে সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে জরিপটি উপস্থাপন করে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটি।

জরিপের তথ্য অনুযায়ী, ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে ১ শতাংশ মানুষের। ভোট নিয়ে কোনো চিন্তা নেই ১৩.২০ শতাংশ মানুষের। এছাড়া আগামীতে কোন দল সরকার গঠন করতে পারে সে সম্ভাবনাও তুলে ধরা হয়েছে জরিপে।

এতে দেখা গেছে, জরিপে অংশ নেয়া ৫ হাজার ১৪৭ জনের মধ্যে তারেক রহমানকে সরকার প্রধান হিসেবে এগিয়ে রেখেছেন ৪৭.৬ শতাংশ। জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে এগিয়ে রেখেছেন ২২.৫ শতাংশ। এছাড়া ২.৭ শতাংশ নাহিদ ইসলামকে সমর্থন দিয়েছেন।

জরিপের তথ্য অনুযায়ী, জরিপে উত্তর দেননি ২২.২ শতাংশ মানুষ। যদিও এসব সিদ্ধান্তে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। জরিপে অংশ নেয়া ৬৯.৭ শতাংশ নারী মতামত দেননি। এই জরিপ বাস্তবিক অর্থে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে বলে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102