সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শহীদ উসমান হাদি সবসময় ন্যায়ের পথে লড়াই করে গেছে : শেখ আব্দুল ওয়াদুদ

শেখ মাসুম বিল্লাহ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় ফয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্রাদারহুড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শহীদ শরীফ উসমান বিন হাদি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে রামপালে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর, বাগেরহাট -৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজলকুড় ইউনিয়ন জামায়াতের আমির মোঃ ইমদাদুল হক, আল হাফিজ সোহাগ, মোঃ মেহেদী হাসান, আমির হামজা, আসাদুল্লাহ শেখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাদারহুড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্য মোঃ মেহেদী হাসান তামীম।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেন KY super jiants vs July Thanders। ফাইনাল ম্যাচে July Thanders কে ৪৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হন KY super jiants।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি শহীদ শরীফ উসমান বিন হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তরুণ সমাজকে মাদক ও সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শহীদ উসমান হাদি বাংলাদেশকে কারো দাসত্ব দেখতে চাইনি।শহীদ উসমান হাদি সবসময় ন্যায়ের পথে লড়াই করে গেছে।পাশাপাশি নৈতিক শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আদর্শ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102