মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স-নিউইয়র্ক টাইমস-ওয়াশিংটন পোস্ট ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ

নারায়ণগঞ্জে বিএনপির ২০ নেতা বহিষ্কার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষাবলম্বন করায় নারায়ণগঞ্জ-৩ আসনের (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ) ২০ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা সিদ্ধিরগঞ্জের ১৪ ও সোনারগাঁয়ের ৬ জন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহসভাপতি জি এম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক আলী

আকবর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ করিম, ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাসুদুজ্জামান মন্টু, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান এবং ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মির্জা।

এ ছাড়া সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন, সদস্য খন্দকার আবু জাফর, সোনারগাঁ পৌর বিএনপির সহসভাপতি পনির হোসেন এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিকও বহিষ্কার হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাকর্মীরা নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পরিবর্তে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন ও অধ্যাপক রেজাউল করিমের হয়ে কাজ করছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102