মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স-নিউইয়র্ক টাইমস-ওয়াশিংটন পোস্ট ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ

নির্বাচনি প্রচারণায় প্রশংসায় ভাসছেন বিএনপি প্রার্থীর চাইনিজ স্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

কুষ্টিয়ায় নির্বাচনি প্রচারণায় আলোচনায় এসেছেন বিএনপি প্রার্থীর চীনা স্ত্রী ওয়াং লিনা। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন তার স্ত্রী ওয়াং লিনা।

স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশগ্রহণের পাশাপাশি তিনি বাংলা ভাষায় বক্তৃতাও দিচ্ছেন। নারীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার একটি ভিডিও ফেসবুকে নিজেই পোস্ট করেছেন জাকির হোসেন সরকার।

ভিডিও ক্লিপে চীনা বংশোদ্ভূত ওয়াং লিনাকে বাংলায় বলতে শোনা যায়, আমার হাজব্যান্ড বুয়েট ইঞ্জিনিয়ার। তিনি ভালো, ইনশাল্লাহ। ভালো দিনক্ষণ আসছে, আর সমস্যা নেই। আপনারা সবাই আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দিন।

জাকির হোসেন সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা ওই ভিডিও ক্লিপের কমেন্টে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102