সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

যশোর শহরকে সন্ত্রাস-মাদক মুক্ত করে আধুনিক সিটি করা হবে : অমিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন হবে ইনশা-আল্লাহ। আপনার একটি সিদ্ধান্ত একটি ভোট নির্ধারণ করবে, ভবিষ্যতে দেশ কীভাবে পরিচালিত হবে। সুযোগ পেলে যশোর শহরকে সন্ত্রাস-মাদক মুক্ত করে আধুনিক সিটি হিসেবে তোলা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচারণার অংশ নিয়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

অমিত বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনাদের জন্য কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাব ইনশা-আল্লাহ। আমি আপনাদের এলাকার সন্তান সকলেই পাশে থাকবেন।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে, একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপির পরিকল্পনা রয়েছে। যশোরের রাস্তাঘাটের দুরবস্থা নানা সমস্যা আমরা চিহ্নিত করেছি। সুযোগ পেলে এসব সমস্যার সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি বলেন, গত ১৫-১৬ বছর মানুষের ভোটাধিকার ছিল না, হয়েছে কেবল ছিল ‘ডামি’ নির্বাচন। এবার সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠার। বিএনপির জয় হলে পরিকল্পিতভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে। একটি গণতান্ত্রিক দেশ গড়তে বিএনপি আন্দোলন করেছে। আগামী নির্বাচনের মাধ্যম দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই যেখানে কেউ নির্যাতন, জুলুম করতে পারবে না। বিভিন্ন মতপথের মানুষ একসঙ্গে চলতে পারবে। সবাইকে সঙ্গে নিয়ে সহঅবস্থানের রাজনীতি হবে। সন্ত্রাস, মাদক মুক্ত যশোর গড়ে তোলা হবে। এই যশোরে কোনো মাদক সন্ত্রাসীর ঠাঁই হবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102