মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনে অংশ নিতে প্রেসিডেন্টের পদ ছাড়ছেন রুমেন রাদিভ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বুলগেরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির রাজনীতিবিদ রুমেন রাদিভ। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার পর দেশটির ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট ইলিয়ানা ইউতোভা নির্বাচন পর্যন্ত দেশটির অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।

সোমবার (১৯ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাদিভ বলেন, ‘আমাদের মাতৃভূমির সুন্দর ভবিষ্যতের জন্য অনেক পথ পাড়ি দেওয়া বাকি আছে। আমি বিশ্বাস করি, আপনাদের সবাইকে সাথে নিয়ে এ পথ পাড়ি দিতে পারব। আমরা পারব এবং সফল হবো।’

নতুন রাজনৈতিক দল :

ইইউ এবং ন্যাটো জোটের সদস্য রাষ্ট্র বুলগেরিয়া এ বছরের ১ জানুয়ারি ইউরো মুদ্রা চালু করে। গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে দেশটিতে দুর্নীতিবিরোধী বিক্ষোভে তৎকালীন ডানপন্থি সরকারের পতন হয়। নেতৃত্বে আসেন ডানপন্থি সরকারের কট্টর সমালোচক রুমেন রাদিভ। বিমান বাহিনীর সাবেক এ জেনারেল দেশটির ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেন। এরপর থেকেই রাদিভের নতুন দল গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে।

সম্প্রতি নতুন রাজনৈতিক দল গঠন সম্পর্কে রাদিভ বলেন, গণতন্ত্রপন্থি সবাইকে এক ছাতার নিচে আনতে বুলগেরিয়ায় একটা দল দরকার। ডান, বাম নির্বিশেষে সবাই যেটাতে থাকবে। কারণ আমাদের একটা স্বচ্ছ নির্বাচন দরকার, যাতে গণতন্ত্র ও উন্নয়ন বজায় থাকে।

প্রসঙ্গত, বুলগেরিয়ায় ২০২০ সালে শুরু হওয়া দুর্নীতিবিরোধী বিক্ষোভের পর থেকে কোনো সরকারই পূর্ণ মেয়াদ পূরণ করতে পারেনি। ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২০ সালে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর যা হবে দেশটির অষ্টম জাতীয় সংসদ নির্বাচন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102