সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

গোপালগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে, যার আর্থিক মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে সুনীল সাহার পাট গুদামে এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে নির্মল সাহা ও ইকরাম মিয়ার পাটের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

দোকান মালিকদের মতে, প্রাথমিকভাবে দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

পরে মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট সকাল ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে।

এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে তদন্ত শেষে এর কারণ বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা জানান, তিনি প্রতিদিনের মতো পাটগুদামের কাজ শেষ করে রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলেন। কী কারণে আগুন লেগেছে, তা বলতে পারছেন না।

তিনি জানান, তার গোডাউনে থাকা নিজের ১ হাজার ৮০০ মণ, নির্মল বিশ্বাসের ৩০০ মণ এবং ইকরাম মিয়ার ৫০০ মণ পাট পুড়ে গেছে এবং এ ঘটনায় তিনি পুরোপুরি সর্বস্বান্ত হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102