রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

সংসার ভাঙছে তাহসান–রোজার, গুজব না সত্যি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে দাবি করা হচ্ছে, এই তারকা দম্পতির সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। তবে বাস্তবে বিষয়টি সম্পূর্ণই একটি গুজব।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তাহসান ও রোজার মধ্যে কোনো ধরনের বিচ্ছেদ বা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেই। তারা দুজনই স্বাভাবিক দাম্পত্য জীবনযাপন করছেন এবং সম্পর্ক নিয়ে কোনো সংকট তৈরি হয়নি।

মূলত সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর পোস্ট ও ভুল ব্যাখ্যা থেকেই এই গুজবের জন্ম হয়। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাহসান ও রোজা দুজনই ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থাকেন, যা অনেক সময় ভুল ধারণার সুযোগ তৈরি করে।

পরিবার ঘনিষ্ঠরা জানান, গুজব ছড়ালেও তাহসান ও রোজা তাদের দৈনন্দিন জীবন এবং কাজ নিয়ে স্বাভাবিকভাবেই ব্যস্ত রয়েছেন। বিচ্ছেদসংক্রান্ত আলোচনা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তারা।

গত বছরের ৪ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাহসান খান ও রোজা আহমেদ। রোজা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং একজন সফল উদ্যোক্তাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তার রয়েছে বড় অনুসারী গোষ্ঠী।

এদিকে গেল বছরের শেষদিকে নিজেকে শোবিজ থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তাহসান। তিনি মুখে লম্বা দাড়িও রেখেছেন। তাই ধারণা করা হচ্ছে, তিনি ধর্মীয় অনুশাসনের জীবনের মনোযোগী হয়েই শোবিজ ছেড়েছেন। তবে তাহসান অবশ্য বিষয়টি স্পষ্ট করেননি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102