শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় শিলাবৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভঙ্গ, ব্যাপক ক্ষতি ফসলের ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে পাঁচ মাসের সন্তান যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না’ একসঙ্গে গাঁজা সেবন করছিলেন বাবা-ছেলে, অতঃপর… ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন অভিনেত্রী ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে : শিক্ষামন্ত্রী বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে অভিনেতা থেকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাত্রাবাসে ফ্যানে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ

জলাতঙ্কের টিকার তীব্র সংকট, আতঙ্কে জেলাবাসী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

খুলনার সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ ৯টি উপজেলার কোনো সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সেই মিলছে না জলাতঙ্কের প্রতিষেধক ভ্যাকসিন। গত কয়েক সপ্তাহ ধরে চলা এই সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন কুকুর, বিড়াল বা শিয়ালের কামড়ে আক্রান্ত রোগীরা।

সরকারি হাসপাতালের পাশাপাশি স্থানীয় ফার্মেসিগুলোতেও মিলছে না এই জীবনরক্ষাকারী ভ্যাকসিন, যা পুরো জেলায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

সরেজমিনে খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী জলাতঙ্কের টিকা নিতে আসছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ‘টিকা নেই’ বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। নিরুপায় রোগীরা ছুটছেন শহরের বড় বড় ফার্মেসিগুলোতে। সেখানেও কোনো ভ্যাকসিন মিলছে না।

রূপসা উপজেলা থেকে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন নজরুল ইসলাম জানান, ‘আমার ছোট ভাইকে পাগলা কুকুর কামড় দিয়েছে। হাসপাতালে আসলাম, তারা বলছে টিকা নেই। শহরের সব দোকান খুঁজলাম, কোথাও পাচ্ছি না। হাসপাতাল ও ফার্মেসির লোকজন বলছে, এই ভ্যাকসিন অনেকদিন ধরে সরবরাহে ঘাটতি আছে। এখন ভাইকে নিয়ে কোথায় যাব, বুঝতে পারছি না।’

একই চিত্র জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া, বটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া, ফুলতলা, কয়রা, পাইকগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও। অনেক রোগী বাধ্য হয়ে চড়া দামে পার্শ্ববর্তী মার্কেট বা জেলা থেকে সংগ্রহের চেষ্টা করছেন, যা অধিকাংশ সাধারণ মানুষের সাধ্যের বাইরে।

ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনেরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, যেন ঝুঁকিপূর্ণ এই জীবনরক্ষাকারী ভ্যাকসিন সব সরকারি হাসপাতালে নিয়মিত সরবরাহ নিশ্চিত করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102