বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

কুয়েতে খালেদা জিয়াকে শ্রদ্ধা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতি ও রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ৪-৬ জানুয়ারি পর্যন্ত একটি শোক বই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে।

দূতাবাস সূত্রে জানা যায়, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার সদস্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, কুয়েত সরকারের প্রতিনিধি এবং কুয়েতে বসবাসরত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা শোক বইতে স্বাক্ষরের জন্য কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আসেন।

শোক বই স্বাক্ষরের অনুষ্ঠানটি বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে তাদের সংহতি প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সুযোগ দিয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর সহানুভূতি প্রকাশ করে কুয়েতের জাতীয় নেতা এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে সমবেদনা জিনিয়ে এরই মধ্যে সরকারি বার্তা পাঠিয়েছেন।

যেসব বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার সদস্য ওই শোক বই স্বাক্ষরের জন্য দূতাবাসে আগমন করেছেন বা শোকবার্তা পাঠিয়েছেন তাদের প্রতি কুয়েতের বাংলাদেশ দূতাবাস আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102