শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

রংপুরের বদরগঞ্জে দল থেকে পদত্যাগ করে দুধ দিয়ে গোসল করেছেন বিএনপির এক নেতা। পদত্যাগকারী এই নেতার নাম গোলাম রব্বানী। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট বাজারে দুধ দিয়ে গোসল করার পর তিনি জনসমক্ষে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন বলেও জানান।

গোলাম রব্বানী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতির জন্য স্থানীয়দের কাছে তিনি কটাক্ষ ও সমালোচনার শিকার হচ্ছিলেন। এ বিষয় নিয়ে পরিবারের কাছেও চাপে ছিলেন তিনি। এ কারণে বাধ্য হয়ে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অন্য কোনো দলে যোগদান করবেন কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাত্র বিএনপি থেকে পদত্যাগ করলাম। যদি অন্য কোনো দলের আদর্শ ভালো লাগে তাহলে সেখানে যোগদান করব।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেন। ব্যতিক্রমী এই পদত্যাগের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানীকে সভাপতি এবং আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ বলেন, ওই নেতা সুযোগ-সুবিধার জন্য দলে এসেছিল কিন্তু দল তাকে কোনো অনৈতিক সুবিধা দিতে নারাজ। এ জন্য তিনি এমন ঘটনা ঘটিয়েছেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, ‘গোলাম রব্বানী মূলত জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপির দলীয় কোনো কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন না। সুযোগ-সুবিধার আশায় তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন বলে আমাদের ধারণা। বর্তমানে সেই সুযোগ না পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102