শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

আ.লীগের সাবেক চেয়ারম্যান বিএনপির কমিটিতে, প্রতিবাদে বিক্ষোভ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে গঠিত নাগরিক কমিটিতে আওয়ামী লীগ-সমর্থিত নারায়ণহাটের সাবেক চেয়ারম্যান আবু জাফর মাহমুদকে সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করায় দলের কর্মী-সমর্থকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নারায়ণহাট বাজারের চার রাস্তার মোড়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জড়ো হন। তারা ওই সাবেক চেয়ারম্যানকে ‘আওয়ামী দোসর’ আখ্যায়িত করে নাগরিক কমিটি থেকে তাকে অবিলম্বে বাদ দেওয়ার দাবি জানান। এক পর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয় এবং বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, বিএনপির একটি কমিটিতে সাবেক নারায়ণহাট ইউপি চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত করায় দলের কর্মীরা ‘মানি না, মানব না’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন এবং সড়কের পাশে টায়ার জ্বালান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

উল্লেখ্য, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনি প্রচারণায় সহযোগিতার লক্ষ্যে এই নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102