শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ফেনীতে এনসিপি থেকে ৫ জনের পদত্যাগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত জোটে অংশ নেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা কমিটির পাঁচজন নেতা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন: ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ, আব্দুর রহিম, সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন এবং আজিজুল হক।

সংবাদ সম্মেলনে তারা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বর্তমানে দলটি নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে, যা ব্যক্তিগত ও নীতিগত দিক বিবেচনায় তাদের পদত্যাগের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

পদত্যাগের বিষয়ে ওমর ফারুক শুভ বলেন, এনসিপি যখন তিন দলের সঙ্গে রাষ্ট্র সংস্কার জোটে ছিল, আমরা তা সমর্থন করেছিলাম। কিন্তু এখন জামায়াতের সঙ্গে যে জোট গঠন করা হয়েছে, আমরা তার বিপক্ষে। দল মধ্যমপন্থার রাজনীতি করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, ৩০০ আসনে প্রার্থী দেবে বলেছিল। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি না রাখার পর আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, পদত্যাগের খবর শুনেছি, তবে এখনো পদত্যাগপত্র হাতে পাইনি। যারা পদত্যাগ করেছেন, এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সংগঠনে এর কোনো প্রভাব পড়বে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102