মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

স্যাটেলাইটের ব্যবহার বাড়ালে সুফল মিলবে, নিশ্চিত হবে জবাবদিহিতা : পরিবেশ উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুশাসন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলায় স্যাটেলাইটের ব্যবহার বাড়াতে হবে।

তিনি আরও বলেন, স্যাটেলাইটের ব্যবহারে প্রকৃত সুফল পাওয়া গেলে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দুর্নীতি ও অপরাধ কমবে।

আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত ‘বিজনেস ট্র্যাটেজিক ডায়ালগ’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।

স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি উল্লেখ করে তিনি আরও বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, ‎সক্ষমতা বৃদ্ধি, পানি ও নগর পরিকল্পনার জন্য স্যাটেলাইট অপরিহার্য।

বিএসসিএল-এর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। মন্ত্রণালয়সমূহের মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বানও জানান তিনি।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান স্বাগত বক্তৃব্য দেন।

ডায়ালগে বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. জাবের এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্ল্যাহ মিয়ান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. ইমাদুর রহমান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102