মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

সফলভাবে শেষ হলো হোস্টিং সামিট ২০২৬

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

দেশের হোস্টিং শিল্পের ভবিষ্যৎ নির্ধারণে অষ্টমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘হোস্টিং সামিট ২০২৬’। চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে এই সামিট দেশের ডিজিটাল অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে দেশের ওয়েব হোস্টিং শিল্পের উন্নয়ন, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এই সামিটের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় হোস্টিং প্রতিষ্ঠান আলফা নেট। দেশের ৩০টিরও বেশি হোস্টিং কোম্পানির প্রধান নির্বাহী ও প্রযুক্তি কর্মকর্তারা অংশ গ্ৰহন করছেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি), বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), বেসিস, ইক্যাব, আইএসপিএবি, বাক্কো এবং পুলিশের সাইবার নিরাপত্তা শাখার প্রতিনিধিরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রযুক্তিবিদ আবু সুফিয়ান হায়দার ।

সামিটের আহ্বায়ক মো. একরামুল হায়দার জানান, এবারের আলোচনার মূল ফোকাস হলো ওয়েব হোস্টিং শিল্পের অবকাঠামো উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা এবং দক্ষ জনশক্তি  তিনি আরও বলেন, আমরা চাই দেশের হোস্টিং কোম্পানিগুলো আন্তর্জাতিক মানের সঙ্গে খাপ খাইয়ে দেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সামিটে অংশগ্রহণকারীরা বাস্তবসম্মত কর্মপরিকল্পনা ও উন্নয়ন নীতি গ্রহণ করবেন।

উদ্যোক্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে হোস্টিং শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশীয় হোস্টিং প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারে, যদি নিরাপত্তা, অবকাঠামো এবং প্রযুক্তি দক্ষতা উন্নয়নে মনোযোগ দেওয়া হয়। সামিটের মাধ্যমে শুধু আলোচনা নয়; সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ও দৃঢ় হবে, যা দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102