শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

জামাইয়ের প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল শ্বশুরের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়ায় জামাইয়ের প্রাইভেট কারের ধাক্কায় এন্তাজুল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে ঘটে। নিহত এন্তাজুল হক ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এন্তাজুল হকের মেয়ের সঙ্গে পাগলাটারি গ্রামের তাহেরের বিয়ে হয় প্রায় দুই বছর আগে। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। এর প্রভাবে বৃহস্পতিবার বিকেলে তাহেরের স্ত্রী বাবার বাড়িতে চলে আসেন।

পরদিন শুক্রবার দুপুরে তাহের স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে যান। এ সময় এন্তাজুল হক ও তার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে যেতে বাধা দেন। একপর্যায়ে তাহের জোরপূর্বক স্ত্রীকে প্রাইভেট কারে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এন্তাজুল হক গাড়ির দরজা ধরে রাখলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে এন্তাজুল হক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পর্কিত আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102