শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কর্তৃপক্ষ তার মনোনয়নকে বৈধ হিসেবে ঘোষণা করে। এর ফলে আসন্ন নির্বাচনে নেত্রকোনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।

মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102