বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা বিদ্যুৎ-চালিত স্কুলবাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি চট্টগ্রামের জলাবদ্ধতার খবর ভিত্তিহীন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ৫ মে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন ট্রাম্পও হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ জেলে থেকে ঋণ পরিশোধ কঠিন, বিএনপি নেতাদের প্রসঙ্গে অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি : টিআইবি

নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা: হাইকোর্টের রায়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

নিরাপদ খাবার পানি পাওয়া এখন থেকে দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার—এমন গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্বের অংশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের বেঞ্চের দেওয়া রায়ের ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।

এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছিল।

জানা যায়, ২০২০ সালে দেশের সব নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি নিশ্চিত করার প্রশ্নে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়—নিরাপদ পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কি না এবং এই অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া যায় কি না। দীর্ঘ শুনানি শেষে ওই রুলের ওপর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান আদালত।

রায়ে হাইকোর্ট উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন রক্ষার অধিকার নিশ্চিত করতে নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা অপরিহার্য। ফলে নিরাপদ পানযোগ্য পানি পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102