মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়াশায় ঢাকায় নামতে না পেরে কলকাতায় গেল ৪ ফ্লাইট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে ব্যর্থ হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পর্যন্ত কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

ফ্লাইট ডাইভারশনের বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

বিমানবন্দর সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই ও দোহা থেকে আসা দুটি ফ্লাইট, মদিনা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এবং তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।আবহাওয়া পরিস্থিতি উন্নত হলে বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন স্বাভাবিকভাবে শুরু হয়। পরে ডাইভারশন হওয়া ফ্লাইটগুলো কলকাতা থেকে ঢাকায় ফিরে আসে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৭টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু এলাকায় শৈত্যপ্রবাহের তীব্রতা কমতে পারে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102