শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন লেগে নিহত ১৬

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। মানাদো শহরের উদ্ধারকারী সংস্থা ফায়ার অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান জিম্মু রতিনসুলু জানিয়েছেন, রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় ৮টা ৩১ মিনিটে ওয়েরধা দামাই বৃদ্ধাশ্রমে তারা আগুন লাগার খবর পায়। সাথে সাথে ফায়ারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়, ১২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানিয়েছেন, সোমবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে । আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। তবে পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভি বৃদ্ধনিবাসটিতে আগুনের ভিডিওচিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, আগুনের লেলিহান শিখা রীতিমতো গ্রাস করছে বৃদ্ধনিবাস ভবনটিকে। সেখানে বসবাসরতরা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102