শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

এবার বান্দরবানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

দেশের পার্বত্য জেলা বান্দরবানে এবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে বান্দরবানের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২২.০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎপত্তিস্থল থেকে বান্দরবান সদর উপজেলার দূরত্ব ছিল প্রায় ২৮৬ কিলোমিটার।

স্থানীয় এক বাসিন্দা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ ভূমিকম্পে বান্দরবান কেঁপে ওঠে। আতঙ্কে মানুষ ছোটাছুটি করে। তবে কম্পনটি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি।এর আগে, গত ৪ ডিসেম্বর রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারও আগে গত ২৭ নভেম্বর ঢাকা ও আশেপাশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102