সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

মনোনয়নপত্র সংগ্রহ করলেন জাপার বহিষ্কৃত নেতা রুহুল আমিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালী-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা এ বি এম রুহুল আমিন হাওলাদারের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা জাতীয় পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিরাজুল ইসলাম মিন্টু, মাসুদ আল মামুন এবং দুমকি উপজেলা জাতীয় পার্টির সভাপতি সহ অন্যান্য দলীয় নেতা-কর্মীরা।

এ বি এম রুহুল আমিন হাওলাদার একজন প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তিনি দীর্ঘদিন জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং কো-চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হলেও তিনি বর্তমানে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জোটে সক্রিয় ভূমিকা রাখছেন।এই প্রসঙ্গে তিনি বলেন, আমি পটুয়াখালী-১ আসন থেকেই নির্বাচন করব। মনোনয়নপত্র ইতিমধ্যে উত্তোলন করা হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মহাজোটের মনোনীত প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102