রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

পরিচালক বাবা-মাকে গলা কেটে হত্যা, ছেলে গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

খ্যাতনামা হলিউড পরিচালক রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার অভিযোগে তাদের ছেলে নিক রাইনারকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

পুলিশ জানায়, ৩২ বছর বয়সী নিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং কোনো জামিন ছাড়াই হেফাজতে রাখা হয়েছে। রব রাইনার (৭৮) ও মিশেল রাইনারকে (৬৮) রোববার (১৪ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে তাদের নিজ বাড়িতে একাধিক ছুরিকাঘাতে নিহত অবস্থায় পাওয়া যায়। প্রথমে তাদের মরদেহ দেখেন তাদের ২৮ বছর বয়সী মেয়ে রোমি রাইনার।

পুলিশ আরও জানিয়েছে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে নিককে গ্রেপ্তার করা হয়। তবে হত্যার পেছনে উদ্দেশ্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত চলমান রয়েছে।রব রাইনার হলিউডের প্রখ্যাত পরিচালক। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে হোয়েন হ্যারি মিট সেলি, স্ট্যান্ড বাই মি, এ ফিউ গুড ম্যান ইত্যাদি। তিনি কিংবদন্তি কৌতুক অভিনেতা কার্ল রাইনারের ছেলে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102