রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

ছয় বছর প্রেমের পর বাগদান সারলেন অর্জুন রামপাল, বিয়ে কবে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আবারও খবরের শিরোনাম হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। তবে এবার নতুন কোনো সিনেমা নয়, ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য। দীর্ঘদিনের সঙ্গী, মডেল ও ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি।

সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর একটি পডকাস্টে একসঙ্গে অতিথি হয়ে আসেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। সেখানেই ছয় বছরের সম্পর্কের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে নিজেদের বাগদানের খবরটি নিশ্চিত করেন এই তারকা জুটি। যদিও এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না তারা, তবে সম্পর্ককে আরও দৃঢ় করতেই এই বাগদান বলে জানান অর্জুন।অভিনেতার কথায়, তারা দীর্ঘদিন ধরেই লিভ-ইন সম্পর্কে রয়েছেন এবং ইতিমধ্যে তাদের সংসারে এসেছে দুই সন্তান। অর্জুন জানান, সম্পর্কের ক্ষেত্রে তিনি স্বচ্ছতা ও একনিষ্ঠতায় বিশ্বাসী। পডকাস্টে সম্পর্ক ও যৌনতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, একজন সঙ্গীর সঙ্গে গভীর মানসিক ও শারীরিক সংযোগই একটি সম্পর্ককে শক্ত করে তোলে।

অর্জুন রামপালের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। ১৯৯৮ সালে মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। সেই সংসারে জন্ম নেয় দুই কন্যা মাহিকা ও মায়রা। তবে ২০১৯ সালে তাদের দাম্পত্যে ইতি টানে বিচ্ছেদ। একই বছর থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন।

গ্যাব্রিয়েলা অর্জুনের চেয়ে প্রায় ১৫ বছরের ছোট হলেও বয়সের ব্যবধান তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি বলেই জানান অভিনেতা। বরং দুজনের চিন্তাভাবনা ও ব্যক্তিত্বের মিলই এই সম্পর্ককে এগিয়ে নিতে সাহায্য করেছে বলে মনে করেন তিনি। একসময় বন্ধুমহল থেকে এই সম্পর্ক নিয়ে আপত্তির কথাও শুনতে হয়েছিল অর্জুনকে, কিন্তু সব সমালোচনার ঊর্ধ্বে উঠে নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন তিনি।বর্তমানে গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের দুই সন্তান আরিক ও আরিভ। সব মিলিয়ে চার সন্তানের বাবা অর্জুন রামপাল। নতুন করে বাগদানের মাধ্যমে নিজের জীবনের আরেকটি অধ্যায় শুরু করলেন এই বলিউড তারকা যেখানে প্রেম, দায়িত্ব আর পারিবারিক বন্ধনের এক ভিন্ন গল্প উঠে এলো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102