বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

হাদির ওপর হামলাকারীরা দেশেই আছে, দাবি জুমার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে।

এদিকে বলা হচ্ছে ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী সীমান্ত পেরিয়ে ভারত চলে গেছে। কিন্তু এ তথ্য মানতে নারাজ ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যে আসামি অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে তার সব তথ্য সংস্থাগুলোর কাছে আছে। তবু তাকে চিহ্নিত করতে পারছে না, আটকাতে পারছে না—এইটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।

আসামি পালায়নি জানিয়ে জুমা বলেন, দ্বিতীয়ত, আমাদের বিশ্বাস আসামি পালায়নি, পালিয়ে গিয়েছে বলে হতাশা তৈরি করে দায়মুক্তি নিতে চাইছে অথবা পালাতে সহযোগিতা করার একটা প্ল্যান এটা। এই প্ল্যান একজন করেনি, একজন এক্সিকিউট করেনি।

এই পুরো সিন্ডিকেট এখনো অ্যাক্টিভ এবং খুনিদের সহযোগীরা হাসপাতালে এসেছিল বলেও আমাদের কাছে তথ্য এসেছে।

অনেক কষ্টে ধৈর্য ধরে আছেন জানিয়ে জুমা বলেন, পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেপ্তার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তাসহ সবার নিরাপত্তা জোরদার করেন। অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছি আমরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102