শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

গুলি-চাকু নিয়ে হাসপাতালে যুবক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গুলি, চাকু, স্টিলের হুক ও সেলাই রেঞ্জসহ রাসেল মুন্সি (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালের তৃতীয় তলা থেকে তাকে আটক করা হয়। রাসেল মুন্সি খুলনার দিঘলিয়া থানার সবুর মুন্সির ছেলে।কোতোয়ালি মডেল থানার এসআই হামিদুর রহমান জানান, রাসেল মুন্সি হাসপাতালের তৃতীয় তলায় শপিং ব্যাগ হাতে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় হাসপাতালের দায়িত্বরত পুলিশের সদস্যরা তাকে আটকের পর পুলিশ বক্সে নিয়ে যান।তিনি জানান, তল্লাশী করে তার কাছ থেকে থ্রি নট থ্রির ১টি গুলি, ১টি চাকু, স্টিলের ২টি হুক ও ৩টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কোন অপরাধের উদ্দেশ্যে তিনি হাসপাতালে ঘোরাফেরা করছিলেন।যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মমিনুল হক বলেন, ‘গুলি, চাকু, স্টিলের হুক ও সেলাই রেঞ্জ নিয়ে রাসেল মুন্সি হাসপাতালে কেন এসেছিলেন তা জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

 

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102