বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা বিদ্যুৎ-চালিত স্কুলবাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি চট্টগ্রামের জলাবদ্ধতার খবর ভিত্তিহীন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ৫ মে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন ট্রাম্পও হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ জেলে থেকে ঋণ পরিশোধ কঠিন, বিএনপি নেতাদের প্রসঙ্গে অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি : টিআইবি

কারাগারে সাংবাদিক শওকত মাহমুদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলায় জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি, জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন বিকেলে শওকত মাহমুদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আক্তার মোর্শেদ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিন ধার্য করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী জানান, মামলার মূল নথি না থাকায় রিমান্ডের বিষয়ে শুনানি হয়নি।এর আগে, রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগের বাসা থেকে জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি, জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে ছিলেন। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মালিবাগের বাসা থেকে তাকে নিয়ে আসে ডিবির একটি টিম।

শওকত মাহমুদকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, রমনা থানার এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102