বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বেগম জিয়ার সুস্থতা কামনায় চমকের ফেসবুক পোস্ট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জনপ্রিয় তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আপসহীন নেত্রীর সুস্থতার জন্য তিনি প্রার্থনা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

রোববার (৩০ নভেম্বর) নিজের সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে চমক লিখেছেন, ‘পুরো জাতি আপনার দ্রুত আরোগ্যের প্রার্থনায়। আল্লাহ আপনাকে সুস্থতা, শক্তি ও শান্তি দান করুন।’

অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত চমক সম্প্রতি লুইপার নতুন গান ‘চুড়ি ছাম ছাম’-এ মডেল হিসেবে পারফর্ম করে প্রশংসা কুড়িয়েছেন। তার গ্ল্যামারাস লুক ও প্রাণবন্ত পারফরম্যান্স এরই মধ্যে নেটিজেনদের নজর কেড়েছে, যা গানটির জনপ্রিয়তা আরও বাড়িয়েছে।

এদিকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণজনিত কারণে তিনি ‘সংকটাপন্ন’ অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গতকাল নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে এখনো মেডিকেল বোর্ড কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের নির্দেশনা ছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102