বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন (গালীব আহসান মেহদী) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সুমনের ঘনিষ্ঠ ঈশা খান দূরে দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে জানা গেছে, হঠাৎ করে আজ দুপুরে বুকে ব্যথা অনুভব করলে জেনস সুমনকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সেলিম হায়দার। এই নন্দিত গিটারিস্টের শোক শেষ না হতেই আরেক শিল্পীর মৃত্যু হলো।‘একটা চাদর হবে’-ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে এই গান গেয়ে রাতারাতি পরিচিতি পান জেনস সুমন। এর আগে-পরে বেশকিছু মিশ্র অ্যালবামে গেয়েছিলেন তিনি। মাঝে এক যুগের বিরতি। এরপর আবার ব্যস্ত হয়ে যান।

চলতি বছর থেকে গানে সরব ছিলেন এই সংগীতশিল্পী। সর্বশেষ সমুনের ‘আমি চাইব না’ শিরোনামের গান প্রকাশিত হয়। সেসময় জানিয়েছিলেন, আরও নতুন কিছু গান আসছে। তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন জনপ্রিয় এই শিল্পী।

জেনস সুম‌নের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় ১৯৯৭ সা‌লে। তারপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। আর ২০০৮ সা‌লে প্রকাশ হয় তার সবশেষ অ্যালবাম ‘মন চ‌লো রূপের নগ‌রে’।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102