রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্যালেন্ডার নেই, ঘড়ি নেই; তবুও গাছ কীভাবে জানে ফুল ফোটানোর সঠিক সময়? আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার

মেয়েকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

চট্টগ্রামে মেয়েকে তুলে নিয়ে বিয়ে করার ঘটনায় সালিশ বৈঠকে বাবা ফখরুল ইসলাম (৫৮) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (০২ আগস্ট) দুপুরে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ২৭ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফখরুলের মেয়েকে ওই এলাকার রিফাত ও তার সহযোগীরা জোরপূর্বক তুলে নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায়। সেখানে রিফাত জোরপূর্বক তাকে বিয়ের রেজিস্টারে স্বাক্ষর করিয়ে নেয়। এদিকে মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার দিন রাতেই হাটহাজারী মডেল থানায় জিডি করেন ফখরুল। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থেকে ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

এ দ্বন্দ্ব সমাধানে গত শুক্রবার রাতে সন্দ্বীপ কলোনির আমতলী এলাকায় সালিশ বৈঠক বসে। এক পর্যায়ে ছেলে পক্ষ ও মেয়ে পক্ষের মধ্যে হাতাহাতি ও হামলার ঘটনা ঘটে। এ সময় ফখরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, এ ঘটনায় শনিবার (২ আগস্ট) রাতে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে আরমান হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102