রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্যালেন্ডার নেই, ঘড়ি নেই; তবুও গাছ কীভাবে জানে ফুল ফোটানোর সঠিক সময়? আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার

রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

কক্সবাজারের রামুতে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) দুপুরে রামু উপজেলা হয়ে রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে পড়ে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই যাত্রীদের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান।

তিনি জানান, এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102