রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্যালেন্ডার নেই, ঘড়ি নেই; তবুও গাছ কীভাবে জানে ফুল ফোটানোর সঠিক সময়? আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার

টাঙ্গাইলে চাঁদাবাজির ঘটনায় বিএনপির তিন নেতা গ্রেফতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলামের কাছে ‘কিলার গ্যাং’-এর নামে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির তিন নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার (২ আগস্ট) ভোরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসেন, শাহ আলম, জুবায়ের ও গোলাম রাব্বানী। এর মধ্যে রাব্বানী বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি এবং শাহ আলম ও জুবায়ের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃস্থানীয় পদে আছেন।

সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, ডিবি পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। এদিকে বিএনপি নেতারা দাবি করছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

চাঁদার চিঠিতে ব্যবসায়ীকে হুমকি দিয়ে নির্দিষ্ট স্থানে টাকা রেখে আসার নির্দেশও দেওয়া হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102