রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার যুবদলের চার কর্মী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

যশোরের মণিরামপুর পৌরশহরের গরুহাট মোড়ে আবাসিক হোটেল রজনী নিবাসে অভিযান চালিয়ে একটি খেলনা পিস্তল ও একটি চাকুসহ যুবদলের চার কর্মীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১টায় তাদের আটক করা হয়। শুক্রবার বিকেলে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার রাতে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে মনিরামপুর পৌর শহরে গরুহাট মোড়ে রজনী নিবাস হোটেলের ৪র্থ তলায় কক্ষের ভেতরে যশোর টু চুকনগর গামী মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি করার পরামর্শ ও প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় কক্ষের ভেতর থেকে আলম খান (৪৮), শামীমুর রহমান টুটুল (৪৩), সাইফুল ইসলাম (৫০) এবং আবু সিনহা (৪৫) গ্রেফতার করে পুলিশ। অভিযানের সময় একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
তবে অভিযানের সময় হোটেল মালিক ফয়সাল হুমায়ুন পালিয়ে যায়। তিনি আওয়ামী লীগ নেতা গাউসুল মোস্তাকের ছেলে এবং মাদক ব্যাবসায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে হুমায়ুন ফয়সাল ও আটক চার জনের বিরুদ্ধে মামলা করেছে।
এদিকে আটক চারজন যুবদলের সংক্রীয় কর্মী বলে জানিয়েছেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। তিনি বলেন, ‘ব্যক্তির দায় দল নিবে না। আমি জানিয়ে দিয়েছি, দলে থেকে কেউ অপকর্ম করলে তাদের দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকেও সহযোগিতা করা হবে।’
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102