বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুয়া খেলার মামলায় ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার হার্ডড্রাইভ নষ্ট হওয়ার আগেই যে ৫ সংকেত দেয় বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন

নতুন প্রজন্মের সাথে প্রতারণা করা হয়েছে,ইতিহাস ক্ষমা করবে না : সুমন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত রাজধানীর মুগদা থানায় দায়ের হওয়া এক হত্যাচেষ্টার মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন)কে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। সুমনের আইনজীবী লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে হাজিরের সময় সুমন বলেন, “দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা। দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।”

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা জজ কোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম মুগদা থানার বাবু ডাক্তারের গলিতে যাবার পথে আসামিদের ছোড়া রাবার বুলেটে আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ২০ আগস্ট মুগদা মেডিকেলে পুনরায় চিকিৎসা নেন। ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ৫১ জনকে এজাহারনামীয় আসামি করে মুগদা থানায় মামলা দায়ের করা হয়। সায়েদুল হক সুমন ২৫ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102