রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আমেরিকা থেকে দেশে ফিরেই আ.লীগ নেতা গ্রেফতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও যুক্তরাষ্ট্র ফেরত তারেক শামস খান হিমুকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

সোমবার (১৪ জুলাই) সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে হিমুকে নাগরপুর থানা পুলিশের হস্তান্তর করা হয়। সে নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের মৃত হুমায়ন খানের ছেলে।

এ ব্যাপারে নাগরপুর অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত বছরের ১০ সেপ্টেম্বর তার নামে নাগরপুর থানায় মামলা হয়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থাকার পর সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে নাগরপুর থানায় সোপর্দ করে। পরে বিকালে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে “ঈগল” প্রতীক নিয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এতে তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু কাছে বিপুল ভোটে পরাজিত হন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102