রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বাগেরহাট সদর উপজেলা খানপুরে ‘শিখা উন্মুক্ত কবরস্থান’ উদ্বোধন

বাকি বিল্লাহ শেখ,শরণখোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
বাগেরহাট সদর উপজেলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত ‘শিখা কবরস্থান’ উদ্বোধন করা হয়েছে।গত শুক্রবার (১১ জুলাই) আছরের নামাজের পর এই কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান, বিশিষ্ট শিল্পপতি ও
সমাজসেবক নাহিদুজ্জামান রাজু ভট্টকানপুর হাফেজ মো. আলী আহম্মেদ, সাংবাদিক ও সমাজসেবক শেখ মিরানুজ্জামান (মিরন),বাংলাদেশ জামায়াতে ইসলামী খানপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি-বাকি বিল্লাহ শেখ,সাবেক ছাএ নেতা-আল আমিন  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চিন্তা থেকে সর্বসাধারণের জন্য ‘শিখা উন্মুক্ত কবরস্থান’ প্রতিষ্ঠা করা হয়েছে বাগেরহাট সদর উপজেলার দক্ষিন খানপুর এলাকায়। শুক্রবার আসরের নামাজের পর এক দোয়া মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কবরস্থানের উদ্বোধন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম।
শিল্পপতি ও সমাজসেবক রাজু আহম্মেদ জানান, “মানুষের শেষ ঠিকানাটাও হোক সম্মানজনক ও সবার জন্য উন্মুক্ত-এই ভাবনা থেকেই শিখা কবরস্থানের যাত্রা।তিনি আরও জানান, এই কবরস্থানের পাশে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং এটি মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন অনেকে।
এই কবরস্থান পরিচালনা করবেন ফাইয়াজ স্টেট’ নামক একটি মানবিক সংগঠন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102