রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযুক্ত স্বামী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায়

এম. ইউছুফ, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

চট্টগ্রামর বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ ১১ টুকরো করে গুম করার চেষ্টার ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সুমন (৩৫)-কে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১২ জুলাই) সকালে র‍্যাব-৭ এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্ত্রী হত্যার দায় স্বীকার করেছেন। গ্রেপ্তার হওয়া সুমনের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী গ্রামে।

গত ৯ জুলাই রাতে চট্টগ্রাম নগরের রৌফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ভাড়া ফ্ল্যাটে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে হত্যা করেন সুমন। হত্যার পর মরদেহ ১১টি টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে রাখেন এবং কিছু অংশ বাথরুমের কমোডে ফেলে দিয়ে পানির ফ্লাশ দিয়ে গুমের চেষ্টা করেন।ঘটনার দিন রাতে ভবনের নিরাপত্তাকর্মী মশিউর রহমান ঘর থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ পেয়ে সন্দেহ হলে সুমনের বাসায় যান। ভিতরে ঢুকে রক্তের দাগ ও মরদেহের অংশবিশেষ দেখতে পেয়ে তিনি নিচে গিয়ে অন্যদের ডাকতে গেলে সুমন জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান।

র‍্যাব আরও জানায় ঘটনার পর নিহত নারীর বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রুবেল বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সুমনের বিরুদ্ধে হত্যা ও মরদেহ গুমের চেষ্টার অভিযোগ আনা হয়।

১০ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর সুমন সৌদি আরবে পাড়ি জমালেও ভিসা জটিলতায় গত বছর দেশে ফিরে চট্টগ্রামে একটি পিকআপ ভ্যান চালানো শুরু করেন। তবে দেশে ফেরার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বেড়ে যায়। একাধিকবার পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা হলেও তা স্থায়ী হয়নি।

ঘটনার দিন রাতে ৬–৭ জন অচেনা যুবকের বাসায় আগমন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমন উত্তেজিত হয়ে ঘরে থাকা দুটি ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন এবং মরদেহ গুমের চেষ্টা করেন বলে জানান র‍্যাব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102