রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতের দিকে দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, রাতে বাগানবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ টহলরত অবস্থায় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়।

এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শফিকুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বিএসএফের ছোড়া গুলি শফিকুল ইসলামের বুকে লেগেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গরু চোরাচালানে জড়িত ছিলেন। রাতের আঁধারে সীমান্ত পাড়ি দিতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102