রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত আটটি ইউনিট।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থিত কর্ণফুলী ইপিজেডের অ্যারো ফেভারিট অফিস ভবনে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মোট আটটি ইউনিট কাজ করছে। তবে এখনো আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন ও ইপিজেড কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102