রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে ফের উন্মুক্ত নালায় তলিয়ে প্রাণ গেল শিশুর

এম. ইউছুফ, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

চট্টগ্রামের হালিশহর আনন্দপুর এলাকায় নালায় তলিয়ে মরিয়ম নামে ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। ঘটনাস্থলে নালার স্ল্যাবটি তোলা থাকায় ওপরে পানি জমে ছিল। অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে পানির স্রোতে ভেসে যায়। প্রথমে স্থানীয়রা এবং সাড়ে ৩টা থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ৩টা ৫৪ মিনিটে শিশুটিকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত ১৮ এপ্রিল দিবাগত রাতে নগরের কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে উন্মুক্ত নালায় পড়ে যায় দুই নারী ও তাদের সঙ্গে থাকা সেহরীস নামে ছয় মাস বয়সী এক শিশু। স্থানীয়দের সহায়তায় দুই নারীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা গেলেও পানির স্রোতে শিশুটি তলিয়ে যায়। পরদিন সকালে নিখোঁজের স্থান থেকে কয়েক কিলোমিটার দূরে আসাদগঞ্জের চামড়া গুদাম মোড়ের পার্শ্ববর্তী চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর মোড়ে সবজি বিক্রেতা সালেহ আহমেদ বৃষ্টির মধ্যে নালায় পড়ে নিখোঁজ হন। দীর্ঘদিন উদ্ধার অভিযান চালানো হলেও তার মরদেহ আর পাওয়া যায়নি। একই বছরের ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকায় হাঁটার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া উন্মুক্ত নালায় পড়ে মারা যান।

২০২১ সালের ৭ ডিসেম্বর ষোলশহর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয় শিশু কামাল। তিন দিন পর মুরাদপুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। ২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদ রঙ্গীপাড়ায় উন্মুক্ত নালায় পড়ে যায় ১৮ মাসের শিশু ইয়াছিন আরাফাত। পরে ১৭ ঘণ্টার চেষ্টায় উদ্ধার হয় তার মরদেহ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102