বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

জাতির উদ্দেশে ভাষণ দেবেন আয়াতুল্লাহ খামেনি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ বৃহস্পতিবার (২৬ জুন) টেলিভিশনে তার ভাষণটি প্রচার করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) খামেনির অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, এই ভাষণে তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। খবর আলজাজিরার।

গত ১৩ জুন ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি জনসমক্ষে আসেননি। নিরাপত্তার স্বার্থে তিনি গোপন স্থানে চলে যান বলে জানা গেছে। গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এর দুই দিন কেটে গেলেও খামেনির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই পরিস্থিতিতে খামেনির ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। খামেরিন বক্তব্যে সংঘাতের ভবিষ্যৎ, যুদ্ধবিরতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচীসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নতুন কোনো দিকনির্দেশনা আসে কিনা, তা দেখার অপেক্ষায় রয়েছে ইরান ও আন্তর্জাতিক মহল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102