বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

সশস্ত্র বাহিনীর প্রতি সংহতি জানাতে তেহরানে জনসমাবেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন ও উৎসাহ জানাতে মধ্য তেহরানে রাজপথে নেমে এসেছে জনতা। দেশটির রাষ্ট্রীয় ও রাষ্ট্র-অনুমোদিত সংবাদ সংস্থা ইরনা, ফার্স ও মেহের নিউজ বিশাল সমাবেশের ফুটেজ সম্প্রচার করছে।

মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা সশস্ত্র বাহিনীর পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করেছেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে তাদের তীব্র প্রতিক্রিয়ার ভূয়সী প্রশংসা করেছেন।

ইরানি সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, অংশগ্রহণকারীরা ইরানের পতাকা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পোস্টার বহন করে নানা স্লোগান দিচ্ছেন।

ইরানি সরকার এই সমাবেশের আয়োজন করেছে কিনা সে বিষয়ে জানা যায়নি বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102