বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

হামলার নিন্দা ও ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কাতারের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানিয়েছে কাতার। এ হামলাকে ‘আগ্রাসন’ উল্লেখ আন্তর্জাতিক আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

সোমবার (২৩ জুন) রাতে ইরানের মিসাইল নিক্ষেপের পর পরই এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি।

পোস্টে এই হামলার নিন্দা জানিয়ে কাতার সরকার বলেছে, প্রয়োজন হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পোস্টে মাজেদ আল আনসারি আরও বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুসারে, এই নির্লজ্জ আগ্রাসনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অধিকার কাতারের রয়েছে।’

তিনি বলেন, কাতার এই অঞ্চলে উত্তেজনা সম্পর্কে সতর্ক। অবিলম্বে সব সামরিক পদক্ষেপ বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান আনসারি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102