বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

সারা দেশে কমছে বৃষ্টি, ফিরছে গরমের দাপট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

দেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৫ জুন) পর্যন্ত বৃষ্টির পরিমাণ ও ব্যাপ্তি তুলনামূলকভাবে কম থাকবে। তবে উত্তরাঞ্চলে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।

শনিবার (২১ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, “দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে আসায় গত কয়েক দিনের তুলনায় বৃষ্টিপাত অনেকটাই কমেছে। আগামীকাল রোববার থেকে দু-তিন দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা বাড়লেও দক্ষিণাঞ্চলে তা আরও কমে যেতে পারে। ২৫ জুনের পর থেকে আবারও সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে।”

বৃষ্টি কমে যাওয়ার ফলে দেশে তাপমাত্রাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে শনিবার ৩৯টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়—১২৩ মিলিমিটার। এ ছাড়া টেকনাফে ৮১ মিলিমিটার, ফেনীতে ৭৬ মিলিমিটার, রামগতিতে ৭২ মিলিমিটার এবং ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রোববারের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্ষাকাল চলমান থাকায় পুরোপুরি বৃষ্টি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। তবে বৃষ্টির প্রবণতা উঠানামা করতে পারে এবং মাসজুড়েই দেশের বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102