বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিল হুতিরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ট্রাম্প প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করে, তাহলে তারা লোহিত সাগরে মার্কিন জলযান ও যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আঘাত করা হবে।

শনিবার (২১ জুন) হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একটি পূর্বরেকর্ডকৃত ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘যদি আমেরিকা ইসরায়েলি শত্রুর সঙ্গে ইরানের বিরুদ্ধে আক্রমণ ও আগ্রাসনে জড়িত হয়, তাহলে সশস্ত্র বাহিনী লোহিত সাগরে তার জাহাজ ও যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সক্রিয় সামরিক সম্পৃক্ততা বিবেচনা করছেন।

এর আগে শুক্রবার (জুন ১৩) ইরান-ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এদিন ইসরায়েল আকস্মিক ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং দেশটির শীর্ষ কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্য করে বিমান হামলা চালায়।

একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, এ হামলায় ইরানের কমপক্ষে ৭২২ জন নিহত হয়েছে, যার মধ্যে ২৮৫ জন সাধারণ মানুষ এবং ২ হাজার ৫০০-এর বেশি আহত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102