বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পরমাণু প্রযুক্তিতে ইরানকে সহায়তায় প্রস্তুত রাশিয়া : পুতিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়, তবে তাতে রাশিয়ার কোনো আপত্তি নেই। বরং রাশিয়া এতে সহযোগিতা করতেও প্রস্তুত। আনাদোলুর সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি।

তিনি আরও বলেন, ইরানে পারমাণবিক অস্ত্রকে হারাম ঘোষণা করে ধর্মীয় ফতোয়া জারি রয়েছে, যা বিষয়টিকে স্পষ্ট করে দেয়। পুতিন জানান, রাশিয়া সবসময় পরমাণু অস্ত্র বিস্তারের বিপক্ষে এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতার পক্ষে।

ইসরায়েল-ইরানের চলমান সংঘাতের মধ্যে পুতিনের এই বক্তব্য ইরানের জন্য কূটনৈতিকভাবে বড় সমর্থন হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে পশ্চিমা চাপের মুখে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102