বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

হোয়াইট হাউসে ট্রাম্প-মুনির বৈঠক : ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (বুধবার) হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হবেন। ওয়াশিংটন সময় দুপুরে নির্ধারিত এই বৈঠক গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকছে না।

জেনারেল মুনির বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তার এই সফর ১৪ জুন থেকে শুরু হয় এবং ট্রাম্পের সঙ্গে এ বৈঠক পূর্ব নির্ধারিত ছিল। তবে ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে এ বৈঠক নতুন তাৎপর্য পেয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে এবং মে মাসের শেষ দিকে জেনারেল মুনির ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে চলমান সংঘাতের প্রথম দিনেই ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাঘেরি।

বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের মাধ্যমে ট্রাম্প মধ্যপ্রাচ্যে মিত্র ও সম্ভাব্য নিরপেক্ষ শক্তিগুলোর অবস্থান বুঝতে চাইছেন। জেনারেল মুনির, যাকে পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়, তার সঙ্গে এই আলোচনা তাই কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102