বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

টানা কত দিন বৃষ্টি থাকবে জানাল আবহাওয়া অফিস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশেই বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকেই রাজধানী ঢাকাতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত চলবে আগামী ২২ জুন (রোববার) পর্যন্ত। এরপর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দুপুরে (১৭ জুন) আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। চলতি সপ্তাহের পুরোটা জুড়েই এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ২২ জুনের পর থেকে কিছুটা কমে আসবে।’

তিনি আরও জানান, রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী ও রংপুর অঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে কম থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102