বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

আইআরজিসির বিমান শাখার প্রধানসহ ইরানের ৭ কমান্ডার নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

সাম্প্রতিক ইরান-ইসরায়েলের হামলায় ইরানের বিমান শাখার প্রধান আমির আলী হাজিজাদেহসহ মোট সাতজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) এ খবর নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, আমাদের সাতজন কমান্ডার মারা গেছে, আমরা তাদের মৃত্যুতে শোক প্রকাশ করছি, এদের মধ্যে অন্যতম ব্রিগেডিয়ার জেনারেল আমির হাজিজাদেহও রয়েছেন।’

শনিবার (১৪ জুন) সাইয়্যেদ মাজিদ মুসাভিকে আইআরজিসি-এর অ্যারোস্পেস ফোর্সের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার ভোররাত থেকে ইসরায়েলের চালানো হামলায় ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী- দুই দিনে কমপক্ষে ৮০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে।

এদিকে ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় তিন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়াও কমপক্ষে ৩৮৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সাত জনের অবস্থা গুরুতর।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102